স্টার সিনেপ্লেক্সে আসছে ডিসির ‘ক্লেফেইস’

আন্তর্জাতিক মুক্তির একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ডিসি কমিকসের ভিলেনভিত্তিক সিনেমা ‘ক্লেফেইস’। জেমস ওয়াটকিন্স পরিচালিত ও মাইক ফ্ল্যানাগান রচিত এ সিনেমায় অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা ও ডেভিড ডেনসিক।

গল্পের কেন্দ্রবিন্দু গোথামের উচ্চাকাক্সক্ষী অভিনেতা ম্যাট হ্যাগেন। সন্ত্রাসী হামলায় মুখম-ল বিকৃত হওয়ার পর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন বাঁচাতে তিনি এক পরীক্ষামূলক চিকিৎসা পদ্ধতির আশ্রয় নেন। তবে চিকিৎসাটির মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ায় তার শরীর কাদার মতো রূপান্তরযোগ্য হয়ে ওঠে এবং মানসিক ভারসাম্য হারিয়ে তিনি এক ভয়ংকর প্রতিশোধপরায়ণ সত্তায় পরিণত হন।

প্রচলিত সুপারহিরো অ্যাকশন ধারার বাইরে গিয়ে নির্মিত এই বডি হরর চলচ্চিত্রে শারীরিক

বিকৃতি, পরিচয় সংকট ও মনস্তাত্ত্বিক বিপর্যয়কে মূল আতঙ্ক হিসেবে তুলে ধরা হয়েছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও ট্রেলার প্রকাশের পর থেকেই মেকআপ ও ভিজ্যুয়াল ইফেক্টভিত্তিক আন্তর্জাতিক এই প্রযোজনাটি বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে।