আইজিপি বললেন

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। গতকাল শুক্রবার পুলিশ সদস্যদের প্রতি এক শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, ‘দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নিরাপদে-নির্বিঘেœ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ইউনিটের সদস্যরা নিরলস দায়িত্ব পালন করেছেন। আপনাদের কর্তব্যনিষ্ঠা, পেশাদারত্ব ও আন্তরিক প্রচেষ্টায় পূজার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনাদের কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতা বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। আমি পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।’