কক্সবাজারে ফের হোটেলে আগুন

কক্সবাজার শহরের  ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে এতে  হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কলাতলীর হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের সৈকতের কূলঘেঁষে অবস্থিত হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।

তথ্য মতে, হোটেলটির শতাধিক কক্ষ বুকিং ছিল। তবে বিকেলে অগ্নিকা-ের সময় বেশিরভাগ পর্যটক হোটেলের বাইরে অবস্থান করছিলেন।

বিকেলের দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় জেনারেটর ছাড়া হয়। হঠাৎ জেনারেটরের শর্টসার্কিট হয়ে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

 এ বিষয়ে সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত বিচ কর্মী বেলাল হোসেন বলেন, বিকেলে হঠাৎ করে সী প্রিন্সেস হোটেলের নিচতলায় আগুন লাগে। তখন হোটেল কর্তৃপক্ষ তাদের অগ্নিনির্বাপণব্যবস্থা নিয়ে আগুন নিযন্ত্রণে কাজ শুরু করে। এর কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দ্য সি প্রিসেন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, হোটেলের নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা রয়েছে এবং আমাদের কর্মীরাও প্রশিক্ষিত। তাদের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।