গাজীপুরে একটি বসতবাড়িতে অগ্নিকা-ের ঘটনায় দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে মহানগরের পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেনÑ ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল, তার স্ত্রী সাদিয়া বেগম ওরফে সুবর্ণা এবং তাদের দুই ছেলে সোয়াদ প্রধান ও সাইয়ান প্রধান। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেন বলেন, সকালে আগুনের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।