হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আর সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১১০ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের দুজন ঢাকা, তিনজন সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে একজন করে ভর্তি ছিলেন। ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ২৫ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ২১৪ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। বাকি ১ হাজার ১১০ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জন। হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৭৩ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।