চীনে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ, ঢাকায় আবেদন ২৭ অক্টোবর

চীনে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় সরাসরি ভর্তির আবেদন করার সুযোগ নিয়ে আসছে মালিশাএডু বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর রাজধানীর বনানীতে শিক্ষার্থীরা চীনের শেনইয়াং আরবান কনস্ট্রাকশন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সরাসরি আবেদনের সুযোগ পাবেন।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ভর্তি কার্যক্রমে বিশ্ববিদ্যালয়টির উপপ্রেসিডেন্ট লি হৌইয়ান এবং কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন শাও শিউজুয়ান উপস্থিত থাকবেন। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন সেলিব্রিটি নাফিস সেলিম ইকবাল বাহার।

এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা চীনে উচ্চশিক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে সরাসরি তথ্য জানতে পারবেন। পাশাপাশি ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনাও নিতে পারবেন।

আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য মালিশাএডু বাংলাদেশের ফেসবুক পেজে যোগাযোগ করতে বলা হয়েছে।