ইরফান-সুনেরাহর নতুন নাটক ‘আহা জীবন’

সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ নাটকের জনপ্রিয় জুটি। একের পর এক দর্শকদের উপহার দিচ্ছেন নতুন নতুন নাটক। সেই ধারাবাহিকতায় আরও একটি নাটকে জুটি হলেন তারা। ‘আহা জীবন’ নামের নাটকটির নির্মাতা চয়নিকা চৌধুরী।  গতকাল তৃতীয় দিনের শুটিং শেষ করেছেন। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি উন্মুক্ত হবে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

এতে আরও অভিনয় করছেন আবুল হায়াত ও ডলি জহুর। চয়নিকা চৌধুরী বলেন, ‘নাটকটির নামের মধ্যেই অনেক গল্প লুকিয়ে আছে। আমাদের প্রতিদিনের জীবনে কত কিছু ঘটে। কিন্তু সব কিছু সহজেই আমাদের কাছের মানুষদের বলা হয় না। এটিও পরিবারের তেমন একটি গল্পের নাটক। দর্শক নিজেদের এ নাটকে খুঁজে পাবেন বলে আশা করছি।’

সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘দারুণ একটি গল্পের নাটক করছি। একটি পরিবারের গল্পই এ নাটকে দর্শক দেখবে। এ নাটকের বিশেষ কিছু দৃশ্য আছে, যেখানে আমাকে খুব আবেগতাড়িত করেছে।’