যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষের জন্য সাত ধরনের চিকিৎসাসেবায় প্রায় ৫০০০ জনকে বিনামূল্যে চক্ষু, গাইনি (মহিলা ডাক্তার), দন্ত, ডায়াবেটিস, শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া ২৫০০ গরিব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং ২০০ অসহায় মহিলাদের মধ্যে ফ্রি সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এডি এবং ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সিইও মো. শাহিদুল ইসলাম। এ ছাড়া আরও অনেকে অনুষ্ঠানে প্রধান কার্যালয় ও নিকটস্থ শাখার কর্মকর্তা ও কর্মচারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।