বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ

খুলনার সোনাডাঙ্গায় বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামের এক ভাড়াটিয়ার মৃত্যুর হায়েচে বলে অভিয়োগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বসুপাড়া এলাকায় এঘটনা ঘটে।

মৃত রকিবুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় বসুপাড়া বকুলতলা শতরুপার মোড়ে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়ির মালিক মজলিস খান তার হাতে থাকা লাঠি দিয়ে ভাড়াটিয়ার মাথায় আঘাত করে। এতে রকিবুল আহত হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক মসলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।