এমটিবির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) প্রতিষ্ঠার ২৭ বছর পূর্ণ করেছে। ‘২৭ Years Anchored in Trust’ প্রতিপাদ্যে রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয় এমটিবি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) চৌধুরী আখতার আসিফসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য, ব্যাংকটির ২৭ বছরের পথচলার স্মৃতিচারণা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে সৈয়দ মাহবুবুর রহমান নিয়ন্ত্রক সংস্থা, এমটিবির সব কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, অংশীদার ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গত ২৭ বছরের পথচলায় মানুষের অকৃত্রিম বিশ্বাসই এমটিবির সবচেয়ে বড় শক্তি।

এদিকে এমটিবি টাওয়ারসহ দেশের সব শাখা ও উপশাখায় উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ আয়োজন উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিংয়ের প্রতি ব্যাংকটির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।