চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও‘র পথে প্রধানমন্ত্রী

চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও‘র পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে রয়েছেন তার সহধর্মিনী জুবাইদা রহমানও। সোমবার রাত ১২টা ১০ টা হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে টোকিও রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বানিজ্যিক ফ্লাইটে প্রধানমন্ত্রী যাচ্ছেন।’

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান চারদিনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ১৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

তার প্রতিনিধি দলে আছেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী,  অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন( আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্ণর মো. মোস্তাকুর রহমান, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারি শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রনালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী,  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং  হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ও  আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

এছাড়া রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সোমবার রাতে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনীকে বিদায় জানান স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, সংসদের প্রধান নুরুল ইসলামসহ সরকারি ঊধর্তন কর্মকর্তাগণ।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে শীর্ষ পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক হবে ২৭ অক্টোবর সকালে। বৈঠকের পরে যৌথ ঘোষণা প্রকাশিত হবে। এরপর দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার সফরসঙ্গিরা।