সাংবাদিক এসএম মুন্না মিয়া মারা গেছেন। গত শনিবার রাত ৩টায় রাজধানীর ধানম-ি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন। গতকাল রবিবার বাদ জোহর খিলগাঁও ভূঁইয়াপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মেরাদিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
মুন্না মিয়া সর্বশেষ দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি সংস্কৃতি বিটের রিপোর্টার হিসেবে দৈনিক মাতৃভূমি, আমার দেশ, সমকাল পত্রিকায় কাজ করেছেন। এরপর দেশবাংলা, নয়াশতাব্দীতে সাব-এডিটর হিসেবে কাজ করেন।
মুন্না ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ডিইউজে, বাচসাস ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ছিলেন। ডিআরইউর নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মুন্নার মৃত্যুতে ডিআরইউ, বাচসাস ও ডিএসইসি শোক প্রকাশ করেছে। বিবৃতিতে প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।