জাতীয় এসএমই মেলা শুরু ২২ নভেম্বর

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মিলনমেলা খ্যাত জাতীয় এসএমই পণ্যমেলা আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২তম জাতীয় উদ্যোক্তা পুরস্কার-২০২৬ এর বিজয়ী উদ্যোক্তাদেরও পুরস্কার বিতরণ করবেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের আয়োজনে মেলার ১৩তম আসর চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এসএমই ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, জাতীয় এসএমই পণ্যমেলা শতভাগ দেশীয় পণ্যের সর্ববৃহৎ এসএমই উদ্যোক্তাদের মেলা। সারাদেশ থেকে এবার চার শতাধিক উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। মেলায় উদ্যোক্তাদের পণ্য বিক্রির পাশাপাশি ব্যাপক প্রচার ও প্রসারের সুযোগ থাকবে।

এ ছাড়া, উদ্যোক্তারা দেশি-বিদেশি ক্রেতাদের থেকে কার্যাদেশ পাবেন। পাশাপাশি, নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ ও সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে পরিচয় ও ব্যবসায়িক সংযোগ স্থাপন করতে পারবেন।