পদ্মা রেলসেতুর কাছে ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা রেলসেতুর কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মাওয়া চৌরাস্তা সংলগ্ন পদ্মা রেলসেতুর ১৫৫/৭ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি মাওয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় ওই নারী চলন্ত ট্রেন থেকে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করে।

এদিকে, এ দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালাচ্ছে।