গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আর ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার আইয়ুব আলী জানান, ‘আমরা ৫ টা ৫৫ মিনিটে খবর পাই’।
তিনি বলেন, ‘আমাদের স্টেশন থেকে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। এছাড়াও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’