গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দেড় ঘন্টা চেষ্টায় সাড়ে ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও ২  ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দেড় ঘন্টার আগুনের ঘটনায় পুড়ে গেছে ১০ গুদাম। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়িও। 

কাশিমপুর মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন,  খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে আসে । প্রাথমিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।