আট বছর পর ফিরছে যুব অলিম্পিক গেমস। ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেনেগালের ডাকারে অনুষ্ঠেয় এবারের আসরে তিনটি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। অ্যাথলেটিকস, বক্সিং ও সাঁতারে দেশের প্রতিনিধিত্ব করবেন চার তরুণ ক্রীড়াবিদ। অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্প্রিন্টার মো. শিপন মিয়া। তার সঙ্গে দলীয় কর্মকর্তা হিসেবে থাকবেন মো. আবদুল্লাহ হেল কাফি। বক্সিংয়ে লড়বেন নয়ন ত্রিপুরা জানি, তার সঙ্গে থাকবেন কর্মকর্তা মো. আল আমিন। সাঁতারে বাংলাদেশের হয়ে অংশ নেবেন মো. আবদুল আজিম ও মাইশা আক্তার মীম। দলীয় কর্মকর্তা হিসেবে থাকবেন মো. আবুল হোসেন ঢালী। ১০ সদস্যের বাংলাদেশ দলের শেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন মো. দৌলতুজ্জামান খান।