পার্বতীপুরে লোকোমোটিভ কারখানায় ক্যাবল চুরি, শ্রমিকের কারাদণ্ড

দিনাজপুরের পার্বতীপুরে দেশের সর্ববৃহৎ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান ভবন ও রক্ষিত মূল্যবান ইলেট্রোনিক্স যন্ত্রপাতি বজ্রপাতের হাত থেকে রক্ষায় ভবনের ছাদে ব্যবহৃত তামার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে।

চুরির অভিযোগে কারখানার ঠিকাদারের শ্রমিক ফেরদৌস সরকারকে (২৫) ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আদালত পরিচালনা করেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ।  

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আরএনবি’র (ইন্সপেক্টর) মো. ইলিয়াছ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গত ২৪ অক্টোবর প্রধান কারখানার ছাদে ও দেয়ালে রং করার সময় এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে তারা সন্দেহ ওই কাজের ঠিকাদার সাজুর নিয়োগকৃত শ্রমিক ফেরদৌস সরকারকে আটক করে।

তার দেয়া স্বীকারোত্তির ভিত্তিত্বে শহরের পুরাতন বাজারের ভাঙ্গরি দোকানদার সুমনের দোকান থেকে তিন পিস ক্যাবল উদ্ধার করে। এছাড়াও ভবনের ছাদ থেকে আরও দুই পিস খন্ডিত ক্যাবল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১০ হাজার টাকা মূল্যের ৪৩ ফিট (৫ কেজি) ক্যাবল। এই কর্মকর্তা জানান, এরআগেও কয়েকদফা কারখানার প্রধান ভবনের ‘বজ্র নিরোধক’ ক্যাবল চুরির ঘটেছিল।