কোক স্টুডিও বাংলার ক্যাম্পাস কনসার্ট প্রতিযোগিতা

দেশের বিভিন্ন ক্যাম্পাসে সংগীতের আবহ ছড়িয়ে দিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ শুরু করেছে কোকা-কোলা বাংলাদেশ। ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন।

আইইউবিএটি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের ক্যাম্পাসের ক্যান্টিন থেকে নির্দিষ্ট পানীয় কিনে স্ক্র্যাচ কার্ডের ইউনিক কোড ব্যবহার করে নিজ বিশ্ববিদ্যালয়ের জন্য ভোট দিতে হবে। লাইভ লিডারবোর্ডে এগিয়ে থাকা শীর্ষ তিনটি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট আয়োজনের সুযোগ পাবে।

পাশাপাশি ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা রেকর্ডিং স্টুডিও কিয়স্কে কোক স্টুডিও বাংলার গানের কভার রেকর্ড করে জমা দিতে পারবেন। বিজয়ী শিক্ষার্থীরা সরাসরি ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ পাবেন।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, ‘কোক স্টুডিও বাংলা সব সময়ই সংগীতের মাধ্যমে মানুষকে একত্রিত করেছে এবং প্রতিভাকে উদযাপন করে এসেছে। এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে তরুণদের আরও কাছে নিয়ে যেতে চাই।’

বিস্তারিত জানতে ভিজিট করুন : ঈধসঢ়ধরমহ ডবনঢ়ধমব, অফিশিয়াল চ্যানেল ণড়ঁঞঁনব, ঋধপবনড়ড়শ ও ওহংঃধমৎধস-এ।