ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম কাগজী নামে এক যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কাঠিপাড়ার কদবেলতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত নূরে আলম (৩২) উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার আফসার আলী কাগজীর ছেলে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, স্থানীয়দের চলাচলের রাস্তার মধ্যেই যুবকে কুপিয়ে হত্যা করে মরদেহ পাশের ডোবায় ফেলে রাখা হয়েছিল। পরে স্থানীয় লোকজন দুপুরে  মরেদেগ পড়ে থাকতে দেখে থানায় খবর পাঠায়। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কে বা কারা কি কারণে যুবককে হত্যা করেছে তা এখনো জানাতে পারেনি পুলিশ। সুরতহালে যুবকের গায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।