ইউক্রেনের ট্রেন স্টেশনে ড্রোন হামলায় নিহত ১৩

ইউক্রেনের দনিপ্রো শহরের একটি রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর সিএনএন। 

হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দিনিপ্রোর মেয়র বরিস ফিলাতভ বলেন, 'দনিপ্রোতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি যাত্রীবাহী বৈদ্যুতিক ট্রেনে ড্রোন আঘাত হেনেছে। এতে বহু মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।' 

ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটি আঘাত হানার সময় স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় প্ল্যাটফর্মেও অনেক যাত্রী অবস্থান করছিলেন।

হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন জরুরি সেবাকর্মীরা। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিতে সেখানে কাজ করছেন চিকিৎসাকর্মীরা।