পডকাস্টে বাপ্পা

১০০ মিনিটের বিশেষ পডকাস্টে অংশ নিয়েছেন বাপ্পা মজুমদার। জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে আজ শনিবার রাত ৯টায় দেখা যাবে তাকে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিন-রাত ৯৩.৬ এফএম।