সাভার আশুলিয়ার ধলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাইদুর রহমান নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতলে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশুলিয়ার ধলপুর এলাকার রকি দেওয়ান (২৬)-এর সঙ্গে একই গ্রামের হাফিজুর রহমান (৪৫) এর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতা ছিল বলে জানা গেছে।