গণভোটের গণরায় বাস্তবায়ন করাসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু করছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় তাদের এই লংমার্চ শুরু হয়।
এর আগে এদিন সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চ পূর্ব সমাবেশে মিলিত হন জোটের নেতাকর্মীরা। সমাবেশ শেষে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু করে জোট।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন।