বিশ্বে বায়ুদূষণে শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজকেও শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে আজ ঢাকার বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং দূষিত বায়ুর শহরের তালিকায় ১৩তম স্থানে রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সে হিসেবে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর হলো ১২৭, বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

একই সময়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের হংহু শহর, যার স্কোর ১৬৪। এছাড়া ১৬২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি। এই দুটি শহরের স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। ১৬২ ও ১৫৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে চীনের সাংহাই ও পাকিস্তানের করাচি। যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ৯৯ থেকে ১৫৪-এর মধ্যে।