নেত্রকোনার কলমাকান্দায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ দুলাল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে পাঠায় আইনশৃঙ্খলা বাহিনী। সকালে উপজেলার ব্যাঙকোনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুলাল মিয়া (৪৫) ব্যাঙকোনা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল রানা জানান, গোপন খবর পেয়ে দুলাল মিয়ার বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর থেকে ৫০০ রুপি মূল্যমানের ৮০৬টি ভারতীয় নোট জব্দ করা হয়। এসব ভারতীয় রুপির বাজার মূল্য ৪ লাখ ৩ হাজার টাকা।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। পরে আসামিকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।