হাসপাতালে ৫ সন্তানের মা ‘ফিওনা’, যা জানা গেল

দেখতে দারুণ পার্সিয়ান বিড়াল ফিওনা। দুদিন হলো পাঁচটি বাচ্চা প্রসব করেছে। বাচ্চারা নিয়মিত দুধ পান করলেও মা বিড়াল অসুস্থ হয়ে পড়েন। তাই দ্রুত মা বিড়াল ফিওনাকে হাসপাতালে নিয়ে আসা  হয়।  গাজীপুরের শ্রীপুরে পশু হাসপাতালে আজ রবিবার দুপুরে এমন দৃশ্য চোখে পড়ে। দায়িত্বরত ভেটেরিনারি সার্জন ডা. শুভ সরকার মা বিড়ালের চিকিৎসা করছিলেন।

বিড়ালের মালিক ইসলাম মোল্লাহ জানান এক বছর হয়েছে এ বিড়াল। তার স্ত্রী শখ করে বিড়ালের নাম রাখেন ফিওনা। এখন পরিবারে সকাল - রাত ফিওনাকে ঘিরে তাদের নানা ব্যস্ততা  তিনি বলেন অক্টোবারের ২৮ তারিখে মা বিড়াল ফিওনা ৫ টি বাচ্চার জন্ম দিয়েছে। দুদিন পর থেকে মা বিড়াল খাওয়া ছেড়ে দেয়। দ্রুত দুর্বল হতে থাকে। তাই হাসপাতালে আনা হয়েছে। তিনি বলেন মা বিড়াল নরমাল ডেলিভারিতে ৫ টি বাচ্চা দিয়েছে। তার মধ্যে দুটি বাচ্চা কালো রঙেন দুটি সাদা রঙের একটি বাদামি জিঞ্জার রঙেন। বাচ্চাগুলো সুস্থ আছে।

শ্রীপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শুভ সরকার বলেন- পার্সিয়ান মা বিড়ালটি দেখতে বেশ সুন্দর শান্ত স্বভাবের। তবে বাচ্চা প্রসবের পর বেশ দুর্বল হয়ে পড়েছে। খাওয়াতে অরুচি দেখা দিয়েছে। বাচ্চা প্রসবে ধকল গেছে ফলে পুষ্টির ঘাটতি দেখা গেছে। জিং আর প্রোবায়োটিক দেওয়া হয়েছে। আমাদের কাছে নিয়ে আসাতে ভালো চিকিৎসা করা সহজ হয়েছে। আশা করি বিড়াল "ফিওনা" দ্রুত সুস্থ্য হয়ে উঠবে। 

শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম বলেন আমাদের এখানে নিয়মিত রোগী (গবাদি পশুপাখি) আসছে আমরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করছি। আমাদের এখানে ভ্যাকসিনসহ প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দিয়ে থাকি। খামার করতে যে কোনো প্রয়োজনীয় পরামর্শ নিতে আমাদের কাছে সবাইকে আসতে  বলা হয়েছে।