শিবালয়ে ৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ হেলাল উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাটুরিয়া ঘাটের ধুতরাবাড়ি এলাকায় বিআইডব্লিউটিএ টোল ঘরে পাশ থেকে শনিবার (৩১ অক্টেবর) রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেলাল উদ্দিন (৩০) কক্সবাজারের চকরিয়ার সাইরাখালী গ্রামের সৈয়দ বাদশার ছেলে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন খরর পেয়ে পাটুরিয়া ঘাটে অভিযান চালিয়ে হেলাল উদ্দিনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০টি নীল রঙের পলিপ্যাকে রাখা ৪ হাজার পিস ইয়াবা  উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানা তিনি।