যমুনার বুকে জন্ম নিল ‘নদী’

গাইবান্ধার ফুলছড়ির আকলিমা আখতার, শনিবার সকাল থেকেই প্রসব বেদন উঠে তার। স্থানীয় ধাত্রির মাধ্যমে দুপুর পযর্ন্ত চলে সন্তান জন্মেরচেষ্টা। এক পর্যায়ে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় বাড়ির লোকজন। বাড়ি থেকে হাসপাতাল যেতে নদী পার হতে গিয়ে মাঝনদীতে নৌকায় সন্তান প্রসব করেন তিনি।তাৎক্ষণিক শিশুর নাম রাখলেন ‘নদী’।

শনিবার (১ নভেম্বর) বিকেলে ফুলছড়ি ঘাট থেকে হাসপাতালে যাওয়ার পথে যমুনা নদীর মাঝপথে এ ঘটনা ঘটে।

আকলিমা আখতার ফুলছড়ি ইউনিয়নের কালুরপাড়া গ্রামের কৃষি শ্রমিক নুরুল ইসলাম ওরফে দুলাল মিয়ার স্ত্রী. বয়স ৩৫ বছর।

স্বজনরা জানান, অসুস্থ আকলিমা আকতারকে নৌকা করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তারা। ওই নৌকাতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’(জিইউকে) কর্মীরা ছিলেন। তারা কাজ শেষে চর থেকে ফিরছিলেন। হঠাৎ তারা লক্ষ্য করেন, একজন নারী  প্রসববেদনায় কাতর। এমন পরিস্থিতিতে নৌকায় থাকা নারী কর্মী ও স্বজনরা কাপড় দিয়ে চারপাশ আড়াল করে তাৎক্ষণিকভাবে প্রসবের উপযোগী পরিবেশ তৈরি করেন। জন্মদেন ফুটফুটে এক কন্যা সন্তান। তাৎক্ষণিক শিশুটির নাম রাখা হয় নদী।

সদ্য জন্ম নেওয়া নবজাতকের বাবা নুরুল ইসলাম ওরফে দুলাল মিয়ার বলেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। আমার প্রথম কন্যা সন্তান এটি। আমি খুব খুশি।

গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা রোকন উদ দৌলা জানান, চরাঞ্চলের প্রতিকূল যোগাযোগব্যবস্থার মধ্যেও মানবিক দায়িত্ববোধ ও সবার আন্তরিক সহযোগিতায় একটি নতুন প্রাণের নিরাপদ আগমন সম্ভব হয়েছে