ভারতের মণিপুরে জাতিগত সংঘাতে নিহত ৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছে। পৃথক দুটি ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) রাজ্য পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স। 

পুলিশের বিবৃতি অনুযায়ী, শনিবার রাজ্যের নোনে জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলির ঘটনায় কুকি সম্প্রদায়ের তিন ব্যক্তি নিহত হন।

এ ছাড়া চলতি সপ্তাহের শুরুতে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরও দুই ব্যক্তির মরদেহ রোববার সকালে কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের পর তাঁদের মরদেহ পাওয়া যায় বলে পুলিশের দ্বিতীয় বিবৃতিতে জানানো হয়েছে।

এ ঘটনায় নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দায়ী করেছে কুকি সম্প্রদায়ের একটি শীর্ষ সংগঠন। তাদের দাবি, নিজেদের মাতৃভূমিতে কুকিদের ওপর সরাসরি ও বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে।

এদিকে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভারত সরকারের করা যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে রাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজ্যের রাজধানী ইম্ফলসহ বিভিন্ন এলাকায় লাখো মানুষ এসব বিক্ষোভে অংশ নেন।

খ্রিষ্টান ধর্মাবলম্বী কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে নিজ নিজ জনগোষ্ঠীর আব