কবিতা

সিংহদরজা

একটি মেঘ, মৌনতায় ভাঙছে—

ভাঙতে ভাঙতে দেখে নীল সমস্ত শহর
বুকে তার জমাট অন্ধকার।
একটু একটু গিলে নেয়
এই কহর জীবন।

অন্য পাশে ছোপ ছোপ খুন
একগোছা চাবি হারায়েছে ওই সিংহদরজা।