গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ব্যক্তি নিহত

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাইবান্ধা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি। রবিবার (১ নভেম্বর)  সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা পৌর শহরের ২ নম্বর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। খবর বাসস।

মৃত আবু বক্কর সিদ্দিক (৫২) গাইবান্ধার পৌর শহরের পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শান্তাহার রেল স্টোশন থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক মারা যান। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ওসি আব্দুল গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।