রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অভিজাত ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’ (BREW SPLASH)। গত শুক্রবার বিকেল ৪টায় ধানমন্ডির গ্রিন গ্যালেরিয়া, হাউস-২, রোড-১২, মিরপুর রোডে ক্যাফেটির উদ্বোধন করা হয়।
জেসিএক্স হসপিটালিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) শারমীন আক্তার এবং ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ক্যাফেটি। জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েলের পরিকল্পনায় সাজানো হয়েছে এর অভ্যন্তরীণ পরিবেশ।
আধুনিক ও নান্দনিক পরিবেশে গড়ে ওঠা ক্যাফেটিতে একসঙ্গে শতাধিক অতিথির বসার ব্যবস্থা রয়েছে। শীতাতপনিয়ন্ত্রিত অভ্যন্তরীণ জায়গার পাশাপাশি রয়েছে প্রশস্ত খোলা জায়গায় বসার ব্যবস্থা এবং পৃথক ধূমপান অঞ্চল।
কফিপ্রেমী, তরুণ প্রজন্ম, পরিবার ও বন্ধুদের আড্ডার উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি বৈচিত্র্যময় খাবারের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে ব্রু স্প্ল্যাশের খাবারের তালিকা। এতে রয়েছে ক্ল্যাসিক ও বিশেষ ধরনের কফি, বরফ দেওয়া কফি, ফ্রোজেন পানীয়, চা, জুস ও স্মুদি। এসপ্রেসো, আমেরিকানো, ক্যাপুচিনো ও লাটের পাশাপাশি ভ্যানিলা লাটে, হ্যাজেলনাট লাটে, সল্টেড ক্যারামেল লাটে ও মোচার মতো বিশেষ কফিও পাওয়া যাবে এখানে।
কফির পাশাপাশি সকালের নাশতা, স্যুপ, সালাদ, পাস্তা, স্যান্ডউইচ, র্যাপ ও বিভিন্ন প্রধান খাবারের আয়োজন রয়েছে। সকালের নাশতার তালিকায় রাখা হয়েছে তুর্কিশ, ইংলিশ, ব্রু ও ফ্রেঞ্চ ব্রেকফাস্ট। এ ছাড়া ওরেগানো গ্রিলড চিকেন, টেক্স-মেক্স চিকেন, বারবিকিউ রাইস প্ল্যাটার, টুনা স্যান্ডউইচ, চিকেন র্যাপ ও আচারি বিফ র্যাপসহ বিভিন্ন খাবার থাকছে।
বেকারি ও মিষ্টান্নের তালিকায় রয়েছে প্লেইন ও আমন্ড ক্রসাঁ, চিকেন প্যাটিস, চিকেন মাশরুম পাই, চিকেন ও বিফ ক্রসাঁ স্যান্ডউইচ। মিষ্টান্নের মধ্যে থাকছে চকলেট ব্রাউনি, ওরিও ও ব্লুবেরি চিজকেক, রেড ভেলভেট, তিরামিসু, ডোনাট ও কুকিসহ নানা ধরনের খাবার।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাফেটি প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। অতিথিরা সরাসরি ক্যাফেতে এসে খাবার উপভোগ করার পাশাপাশি অনলাইনেও অর্ডার করতে পারবেন। ফুডপান্ডা, ফুডি ও পাঠাওয়ের মাধ্যমেও খাবার সরবরাহের ব্যবস্থা থাকবে।
আধুনিক পরিবেশ, প্রশস্ত বসার জায়গা এবং বৈচিত্র্যময় খাবার ও কফির সমন্বয়ে ব্রু স্প্ল্যাশ ধানমন্ডির ক্যাফে সংস্কৃতিতে নতুন সংযোজন হিসেবে জায়গা করে নিতে চায়।