পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক শামীমা সুলতানা। গতকাল রবিবার বিকাল ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেন।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পিএসসির নতুন এই সদস্যকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতি কর্তৃক নবনিয়োগপ্রাপ্ত হয়ে তিনি পিএসসির এই সদস্য পদে দায়িত্ব গ্রহণ করলেন।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াসহ কমিশনের অন্যান্য সদস্য, পিএসসি সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি