ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক তানভীর আহমেদ রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টায় খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।