২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি কতদিন

২০২৭ সালের জন্য ২৯ দিনের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে কয়েকটি সরকারি ছুটি মিলে যাওয়ায় কার্যত ছুটি পাওয়া যাবে ২২ দিন।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি জানান, অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটি থাকবে ১৫ দিন। এ ছাড়া নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটির মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯ দিন। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটির সংখ্যা কমে ২২ দিনে দাঁড়াবে।