রা মা য় ণ

বিশ্বজুড়ে ৮৫ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ মুক্তির আগেই আন্তর্জাতিক বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। তবে বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বিক্রিতে আশাব্যঞ্জক অবস্থান তৈরি হলেও ভারতের বাজারে বুকিংয়ের গতি তুলনামূলক ধীর। নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমাটি আগামী ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।

গতকাল সোমবার (২ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত ভারতে প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৫ কোটি ৭৭ লাখ রুপি। এ সময় ১৪ হাজার ৯৭০টি প্রদর্শনীতে বিক্রি হয়েছে ৫ লাখ ৯৭ হাজার টিকিট। তবে চার দিনের অগ্রিম বুকিং মিলিয়ে আয় হয়েছে ৪৭ কোটি ৬২ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে প্রায় ৩৩ কোটি ২০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী অগ্রিম বুকিংয়ের আয় প্রায় ৮০ কোটি ৮০ লাখ রুপি, যা ৮৫ কোটির কাছাকাছি।

তবে অগ্রিম টিকিট বিক্রিতে যশ অভিনীত ‘টক্সিক’-এর তুলনায় পিছিয়ে রয়েছে ‘রামায়ণ’। ছবিতে রাম চরিত্রে রণবীরের বিপরীতে সীতা চরিত্রে রয়েছেন সাই পল্লবী। রাবণের ভূমিকায় অভিনয় করেছেন যশ। এ ছাড়া রয়েছেন সানি দেওল ও রবি দুবে। সংগীত পরিচালনায় আছেন এ আর রহমান ও হ্যান্স জিমার।