জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান

শাহরুখ দীপিকার রোমান্স অ্যাকশন

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে এলেন তিনি। নিজের ৬১তম জন্মদিনে মুক্তি দিলেন আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’। গানটিতে শাহরুখের সঙ্গে পর্দায় রোমান্স করতে দেখা গেছে দীপিকা পাড়–কোনকে। রোমান্সের পাশাপাশি অ্যাকশন ও রহস্যময় আবহও রয়েছে গানটির ভিডিওতে।

গানটির অন্যতম আকর্ষণ অরিজিৎ সিং ও আন্তর্জাতিক পপ তারকা এড শিরানের যৌথ অংশগ্রহণ। অরিজিতের কণ্ঠের সঙ্গে ইংরেজি র‌্যাপ পরিবেশন করেছেন এড শিরান। এতে আরও কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী। গানটির সুর করেছেন শচীন-জিগর, কথা লিখেছেন কুমার। ইংরেজি র‌্যাপের কথাও লিখেছেন এড শিরান। কোরিওগ্রাফি করেছেন পীযূষ-শাজিয়া।

ভিডিওর শুরুতে শাহরুখের সংলাপের মধ্য দিয়ে তার চরিত্রের দুই রূপ সামনে আসে। একদিকে প্রেমিক, অন্যদিকে ভয়ংকর এক ব্যক্তিত্ব। এরপর দীপিকার সঙ্গে রোমান্টিক মুহূর্তের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও দেখা যায় তাকে। শেষেও রয়েছে শাহরুখের একটি শক্তিশালী সংলাপ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ আরও অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়েল। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।