বাংলাদেশের দেশীয় ফুটওয়্যার শিল্পের আন্তর্জাতিক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। বিশ্বখ্যাত বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডট কমে ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক ক্রেতাদের কাছে ব্যবসায়িক সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা উপস্থাপনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে স্টেপ ফুটওয়্যারকে সহযোগিতা করছে বাংলাদেশে আলিবাবা ডট কমের অফিশিয়াল চ্যানেল পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল।
গত ১ নভেম্বর ঢাকার উত্তরায় স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার ও ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান ও পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়কে ধারণ করে গত এক যুগ ধরে নিজস্ব ডিজাইন, গুণগত মান, আরাম ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের জুতা বাজারজাত করে আসছে। ‘স্টেপমাই কমফোর্ট জোন’ সেøাগানকে ধারণ করে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দেশীয় বাজারে নিজস্ব ব্র্যান্ড পরিচিতি সুপ্রতিষ্ঠিত করেছে।
আলিবাবা ডট কমে ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হওয়ার ফলে স্টেপ ফুটওয়্যার আন্তর্জাতিক বিটুবি বাণিজ্যের ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবে।