রাজধানীর কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতার সময় একটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর পৌনে ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. আমিরুল ইসলাম (৪০)। তিনি টাঙ্গাইল সদরের চরপাড়া এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
আমিরুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমরান ফকির বলেন, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দ্রুতগামী দুই গাড়ি প্রতিযোগিতা করে যাওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিরুল গুরুতর আহত হন পরে তিনি মারা যান। তার পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম-পরিচয় জানা যায়।