বনানীতে আগুনে দগ্ধ ফিলিপিনো নারীর মৃত্যু

রাজধানীর বনানীতে গ্যাসের চুলা জ্বালানোর সময় দগ্ধ ফিলিপিনো এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম কেইস্টিন ভার বুনাগ (৩২)। গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ‘গত ২৮ অক্টোবর কন্টিনেন্টাল হাসপাতাল থেকে ফিলিপিনো ওই নাগরিককে এখানে রেফার করা হয়। তার শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গেছে। পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছিল। তা সত্ত্বেও তাকে রক্ষা করা গেল না।’

বাড়িটির ম্যানেজার আল আমিন জানান, গত ১৫ অক্টোবর ফিলিপাইন থেকে বাংলাদেশে আসেন মিস কেইস্টিন ভার বুনাগ। ২৮ অক্টোবর বনানীর ফ্ল্যাটে ওঠেন। ওইদিনই রান্না করার জন্য সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন জ¦ালাতে গেলে হঠাৎ আগুন ধরে দগ্ধ হন তিনি। তার মরদেহ বর্তমানে ঢামেক মর্গে রয়েছে।