গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি ও অন্যান্য দাবিতে চলমান আন্দোলনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিজিবির ১৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি জনদুর্ভোগ কমাতে বেসামরিক প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছেন।

শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে নিরলসভাবে কাজ করছেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।