বিয়ের ওলিমা করা কি বাধ্যতামূলক

বিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। বিয়ে উপলক্ষে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীদের আপ্যায়ন করার প্রচলন রয়েছে। পরিভাষায় একে ওলিমা বা বউভাত বলা হয়। প্রশ্ন হলো, বিয়ের পর বরপক্ষের জন্য ওলিমার আয়োজন করা কি বাধ্যতামূলক?

বিয়ের ওলিমা করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) নিজে ওলিমা করেছেন এবং সাহাবিদেরও ওলিমা করার নির্দেশ দিয়েছেন। হজরত আবদুর রহমান ইবনে আওফ (রা.)-কে তিনি বলেন, ‘একটি ছাগল দিয়ে হলেও তুমি ওলিমা করো।’ (সহিহ বুখারি)

ওলিমার আয়োজন বরপক্ষের দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাক্সক্ষী ও দরিদ্রদের আপ্যায়ন করাই এর উদ্দেশ্য। এ জন্য সামর্থ্যরে বাইরে ব্যয় করা কিংবা লোক দেখানো আয়োজনের প্রয়োজন নেই।

অন্যদিকে, কনেপক্ষের ভোজের আয়োজনের চাপ সৃষ্টি করা শরিয়তসম্মত নয়। বরযাত্রীর নামে অতিরিক্ত লোক নিয়ে গিয়ে কনের পরিবারের ওপর আর্থিক বোঝা চাপানোও নিন্দনীয় সামাজিক প্রথা। কনেপক্ষ স্বেচ্ছায় আপ্যায়ন করলে তা সৌজন্য হিসেবে বিবেচিত হবে।