চিকিৎসকের পরামর্শে বিশ্রামে অমিতাভ

চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকার পর স্বাভাবিক কর্মজীবনে ফিরতে কিছুটা কঠিন সময় পার করছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের ব্লগে শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেছেন, ঘুমের সমস্যার পাশাপাশি নিয়মিত শরীরচর্চায় ফিরতেও বেগ পেতে হচ্ছে তাকে।

অমিতাভ জানান, কাজের ব্যস্ততা শরীর ও মনের ওপর চাপ তৈরি করে। তাই বিশ্রামের পাশাপাশি নিজের প্রতি আরও যতœবান হওয়া প্রয়োজন। মন কাজে ফিরতে চাইলেও শরীর সবসময় সায় দিচ্ছে না। তবে ধীরে ধীরে আগের রুটিনে ফেরার চেষ্টা করছেন তিনি।

গত ২১ অক্টোবর চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের বিরতি নেওয়ার কথা জানান অমিতাভ। এর কয়েক সপ্তাহ আগে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিংয়ে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছিলেন তিনি।