বিষ্ণোইয়ের নিশানায় এবার আয়ুষ্মান খুরানা

এবার নিশানায় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার কাছ থেকে কোটি কোটি টাকা চাওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। পাশাপাশি জানানো হয়েছে, অভিনেতার কাছে যে অডিওবার্তা পাঠানো হয়েছে সেখানে এই অডিও বার্তা লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে এসেছে, সেই বার্তাও দেওয়া হয়েছে। 

ওই অডিও ক্লিপে দাবি করা হয়েছে যে, ওই বার্তা লরেন্স বিষ্ণোইয়ের দলের তরফ থেকেই এসেছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সত্যিই এই ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর কোনও সংযোগ রয়েছে কি না.. সেটা পুলিশ খতিয়ে দেখছে। 

 সূত্রের খবর, হুমকিবার্তা আসার পরেই আয়ুষ্মান খুরানার টিম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশ এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যেহেতু মুম্বাইতে একের পর এক তারকা হুমকি পাচ্ছেন, তারকাদের নিরাপত্তা পুলিশকে ভাবাচ্ছে.. সেই কারণেই এই ধরণের হুমকিবার্তার খবর পেয়ে কড়া ব্য়বস্থা নিল পুলিশ।

তবে আয়ুষ্মান খুরানাকে এই হুমকি ঠিক কারা পাঠিয়েছে, সত্যিই তারা লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে যুক্ত কি না.. সেই বিষয়টা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ। এমনকি কত টাকা চাওয়া হয়েছে জনপ্রিয় অভিনেতার থেকে, সেই বিষয়টা নিয়েও এখনও মুখ খুলতে নারাজ পুলিশ।