সুজুকি গাড়ি কিনতে প্রাইম ব্যাংক-উত্তরা মোটরসের সমঝোতা

সুজুকি ব্র্যান্ডের গাড়ি কিনতে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক পিএলসি ও উত্তরা মোটরস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা সুজুকির কার ও এসইউভি কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে উত্তরা মোটরস লিমিটেডের প্রধান কার্যালয় উত্তরা সেন্টার, ১০২ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তরা মোটরস বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা সুজুকি গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়, যেকোনো ব্র্যান্ডের পুরোনো গাড়ি বিনিময় এবং ভবিষ্যতে গাড়ি পরিবর্তনের ক্ষেত্রে বাইব্যাক সুবিধা পাবেন।

এ ছাড়া থাকছে তিন বছরের ওয়ারেন্টি, বিনা মূল্যে রক্ষণাবেক্ষণ সুবিধা, দেশব্যাপী ১০টি সার্ভিস ওয়ার্কশপের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা, ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা এবং ঢাকা শহরের মধ্যে গ্রাহকের বাসায় গাড়িসংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার সুবিধা।

এই অংশীদারত্বের ফলে গ্রাহকদের গাড়ি কেনা ও মালিকানার অভিজ্ঞতা আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি। বিশেষ মূল্যছাড়, গাড়ি বিনিময় ও আপগ্রেড সুবিধার পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবাও পাবেন গ্রাহকেরা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মামুর আহমেদ, এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন; সাজিদ রহমান, এসইভিপি, চিফ বিজনেস অফিসার, সিএনআইবি অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং; জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস এবং তাকিয়ান চৌধুরী, ইভিপি ও হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস।

অন্যদিকে, উত্তরা মোটরস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এ.বি.এম. হুমায়ুন কবির, ডিরেক্টর–ফাইন্যান্স; চিরঞ্জীব রায়, সিওও-সুজুকি কার বিজনেস; আবু বকর সিদ্দিকী এফসিএ, সিএফও-উত্তরা গ্রুপ; মাহবুব আলম এফসিএমএ, সিএফও এবং শফিকুল আলম খান, সিনিয়র জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স।