ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটাকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের দুটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, অভিযানে মেসার্স টিএন্ডসি বিকস ও মেসার্স মোল্লা বিকস নামে দুটি ইটভাটাকে জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০২৩-এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে ১৮(৩) ধারা অনুযায়ী মেসার্স টিএন্ডসি বিকসকে ৫০ হাজার টাকা এবং ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারা অনুযায়ী মেসার্স মোল্লা বিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর ও বুধন্তী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।