চলে গেলেন বিতর্কিত সেই চলচ্চিত্র নির্মাতা তিন্তো ব্রাস

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বহুল বিতর্কিত ইতালীয় চলচ্চিত্র নির্মাতা তিন্তো ব্রাস।  ৪ নভেম্বর রোমে ৯৩ বছর বয়সে মারা গেছেন ‘সালোঁ কিটি’ ও ‘ক্যালিগুলা’ সিনেমাসহ একগুচ্ছ জনপ্রিয় ইরোটিক সিনেমার এই পরিচালক। তার স্ত্রী কাতেরিনা ভার্জি ও দুই সন্তান বোনিফাচিও এবং বিয়াত্রিচা ব্রাস ইতালির সংবাদ সংস্থা আনসাকে তার মৃত্যুর খবর জানান।

তবে ইরোটিক সিনেমার নির্মাতা পরিচয়ের আড়ালে ছিলেন ভিন্নধর্মী এক নিরীক্ষাধর্মী চলচ্চিত্রকার। প্রচলিত রীতিকে প্রশ্ন করা, সেন্সরশিপের বিরুদ্ধে দাঁড়ানো আর যৌনতাকে মানুষের অভিব্যক্তির অংশ হিসেবে দেখার চেষ্টা—এসবই ছিল তার চলচ্চিত্রজীবনের বৈশিষ্ট্য। তিন্তোর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো ইউরোপীয় চলচ্চিত্রের এক ব্যতিক্রমী অধ্যায়।