ভিন্ন লুকে আগুন জ্বালালেন অপু

এবার অনেকটা ভিন্ন লুকে ভক্ত-অনুরাগীদের মনে আগুন জ্বালালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। লাল রঙের পোশাক, রঙিন ওড়না আর সঙ্গে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল-এমন লুকে এর আগে দেখা যায়নি তাকে।  তার এই ব্যতিক্রমী লুকে দেখে তাজ্জব বনে গেলেন নেটিজেনও। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে তাকে দেখা গেছে লাল রঙের নকশা করা ট্র্যাডিশনাল পোশাকে। সঙ্গে গলায় জড়ানো ভিন্ন রঙের ওড়না। কানে বড় ঝুমকা, হাতে রঙিন চুরি; সব মিলিয়ে এক অনন্য রূপে দেখা গেছে তাকে।

কখনো বাইকের পাশে দাঁড়িয়ে, কখনো শুয়ে-বসে ক্যামেরায় ধরা দিয়েছেন চিত্রনায়িকা। আবার কখনও আবেদনময়ী ভঙ্গিতেও নিজেকে মেলে ধরেছেন। অপুর এমন লুক দেখে মুগ্ধ না হয়ে পারল না ভক্তরা। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে অপু বিশ্বাসের ভক্তদের কেউ লিখেছেন ‘আগুন’, কেউ আবার তুলনা করেছেন বলিউড অভিনেত্রীদের সঙ্গে। 

ছবির সঙ্গে নিজের জীবনদর্শনের কথা তুলে ধরেছেন অপু। লিখেছেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সাথেই করি, কারণ আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই’।