শিশু-কিশোরদের সাথে কথা বললেন প্রধানমন্ত্রী

খেলাধুলা নিয়ে শিশু-কিশোরদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (৬ নভেম্বর) বনানী নৌ বাহিনীর কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায়ের পরে এক দল শিশু-কিশোরের সাথে খেলাধুলো নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘শুক্রবার প্রধানমন্ত্রী নৌ বাহিনীর সদর দফতরে কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন। আজকেও জুম্মার নামাজ আদায়ের পরে বাইরে কিছু শিশু-কিশোরের কথা বলেছেন, তাদের খোঁজ-খবর নিয়েছেন, তারা কি খেলে সে বিষ খোঁজখবর নিয়েছেন।”

‘‘শিশু-কিশোরদের কাছে জানতে চেয়েছেন তারা কি খেলা পছন্দ করে, তারা খেলাধুলা করে কিনা। তখন কেউ কেউ বলেছে, ফুটবল খেলা, কেউ কেউ বলেছে, ক্রিকেট খেলা। প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন তারা বাস্কেট বল খেলে কিনা, টেবিল টেনিস খেলে কিনা।”

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘‘প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের বলেছেন, তাদের জন্য খেলার সামগ্রী দেয়ার ব্যবস্থা করবেন। পরে তিনি তাদের সাথে হ্যান্ডেশেক করে ‘ওকে সবাই ভালো থেকো’ বলে বিদায় নেন।”

প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে শিশুদের শিশু-কিশোরদের নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।